1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ছেলে কর্তৃক মাকে গলা টিপে হত্যার চেষ্টা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ছেলে কর্তৃক মাকে গলা টিপে হত্যার চেষ্টা

  • প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৯ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাকে গলা টিপে শাশ্বরোধ করে হত্যার চেষ্টা চালিয়েছে ছেলে ও পুত্রবধূ বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আহত সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের মৃত নুরুল হক মোল্লা তার স্ত্রী মায়া বেগম(৫৫) এর নামে ২৩ শতাংশ জমি দলিল করে দেন। উক্ত জমিতে তার ছেলে শহিদ মোল্লা বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছে। তবে ছেলে শহিদ মোল্লা তার অসহায় মাকে ভরন পোষন দেয়না। এমনকি বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় তার মাকে। এরই ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে মায়া বেগম তার স্বামীর দেয়া দলিলকৃত জমিতে বসতঘর উত্তোলন করার কার্যক্রম শুরু করলে তার ছেলে শহিদ মোল্লা ও পুত্রবধূ রাবেয়া খাতুন মিলে মায়া বেগমকে গালিগালাজ করে এবং ঘর উত্তোলন করতে বাধা দেয়। এর প্রতিবাদ করলে তার উপর অতর্কিত হামলা চালায় এবং গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এসময় ডাকচিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে আসার টের পেয়ে পরবর্তী ঘর উত্তোলন করলে তাকে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে বীরদর্পে চলে যায়। তবে অল্পের জন্যে প্রানে বেঁচে গেলেন অসহায় নারী। হামলার ঘটনায় আহত মায়া বেগম বাদী হয়ে অভিযুক্ত ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যপারে যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্তদের পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান,অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ