1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
এয়ারপোর্ট থানায় ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

এয়ারপোর্ট থানায় ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অভিষেক ওরফে সোম অভি(৩০), আগৈলঝড়া থানার পতিহার গ্রামের লক্ষ্মন চন্দ্র সোম ওরফে পলাশ সোমের ছেলে।

সে বর্তমানে- কালিবাড়ী রোড (উত্তর), ১৯ নং ওয়ার্ড, বরিশাল সরদার ম্যানশন আলম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া। গত ২৬/১২/২০২৪ ইং তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন ২৯ নং ওয়ার্ডস্থ ইছাকাঠী শাহ পড়ান সড়ক হাতেম আলী মসজিদ সংলগ্ন জনৈক রানা হাওলাদার এর হোটেলে সামনে এসে স্থানীয় কতিপয় লোকজনদেরকে নাম-ঠিকানা জানতে চায়।

এক পর্যায়ে সে নিজেকে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে জানায় যে, এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের তালিকা করার জন্য এসেছে। তাহার নিকট থাকা উক্ত তালিকায় দুলাল মৃধা এবং সোহেল ইসলামদ্বয় নাম আছে বলে তাদেরকে ডেকে জানায় যে, তারা যদি টাকা-পয়সা দেয় তবে তাদের নাম তালিকা থেকে বাদ দিবে।
দুলাল মৃধা এবং সোহেল ইসলামদ্বয়ের সন্দেহ হলে প্রতারক অভিষেক ওরফে সোম অভি তাদেরকে পরিচয়পত্র (পুলিশ আইডি কার্ড) এবং ওয়াকিটকি (ওয়ালেস) সেট দেখায়। বিষটি থানার অফিসার ইনচার্জকে জানালে তিনি উর্ধবতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম, বিএমপি, বরিশাল মহোদয়ের দিক-নির্দেশনা ও উপ-পুলিশ কমিশনার (উত্তর), জনাব রুনা লায়লা, বিএমপি, বরিশাল এর নির্দেশে এয়ারপোর্ট থানার এসআই মোঃ আল-আমিন নাঈম এর নের্তৃত্বে ০১ টি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কখনো স্পেশাল ব্রাঞ্চের অফিসার, কখনো ডিবি পুলিশ পরিচয়ধারী প্রতারক অভিষেক ওরফে সোম অভিকে উপস্থিত জনসাধারনের উপস্থিতিতে নিবির জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং সে একজন প্রতারক বলে নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে।

ভুয়া ডিবি পুলিশ সোম অভিকে অসংখ্য জনতার উপস্থিতিতে তার হেফাজত হতে স্পেশাল ব্রাঞ্চের ০৩ টি, পুলিশের ০১ টি মোট ০৪ টি নকল আইডি কার্ড। ০১ টি কালো রংয়ের ওয়াকিটকি (ওয়ারলেস সেট), ০২ টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করে। আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ