1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল প্রেস ক্লাব নির্বাচনে প্যানেলজুড়ে বিজয়ী খসরু-হুমায়ুন-জাকির পরিষদ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল প্রেস ক্লাব নির্বাচনে প্যানেলজুড়ে বিজয়ী খসরু-হুমায়ুন-জাকির পরিষদ

  • প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক :উতসবমুখর পরিবেশে বরিশাল প্রেস ক্লাবের (২০২৫-২০২৬)  নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বিকেল ৫ টা থেকে রাত ৮ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন সদস্যরা। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরণ। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম খসরু। এছাড়া সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এসএম জাকির হোসেন। এর মাধ্যমে বিজয় হয়েছে আমিনুল ইসলাম খসরু,  হুমায়ুন কবির,  এম জাকির হোসেন পরিষদের পুরো প্যানেল।

শান্তিপূর্ণ ভোটগ্রহণের মধ্য দিয়ে এবারেও নির্বাচন সম্পন্ন হওয়ায় সাংবাদিকদের মধ্য উচ্ছ্বাস বইছে। বিশেষ করে সাংবাদিক নেতা হিসেবে সুপরিচিত এস এম জাকির হোসেন পুনরায় সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে সাংবাদিকরা বলেন, একজন যোগ্য নেতৃত্ব এসএম জাকির। তিনি সাংবাদিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার মাধ্যমে সমাদৃত হয়েছে প্রেস ক্লাব ও পুরো সাংবাদিক অঙ্গন। মুলধারার সাংবাদিকতা বজায়ে সর্বদা সক্রিয়তার ছাপ রেখেছেন তিনি। এ বিজয় শুধু তার একার নয়, এ বিজয় পেশাদার সব সাংবাদিকের।

তারা আরও বলেন, আমরা উচ্ছ্বসিত।  এভাবেই প্রেস ক্লাবে বারংবার নেতৃত্বে আসবেন যোগ্য ব্যক্তিত্বরা। যোগ্যতার এ মুল্যায়নে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ