1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা ও পুলিশ আটক - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা ও পুলিশ আটক

  • প্রকাশিত : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি জুয়ার আসরে ডিবি পুলিশ পরিচয়ে হানা দেওয়ায় দুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। রবিবার দিনগত মধ্যরাতে আটক ওই দুজনের একজন পুলিশের এসআই ও অপরজন বরিশাল মহানগর ছাত্রদল নেতা। তাদের কাছ হ্যান্ডকাফও উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন— বরিশালের কাজিরহাট থানার এসআই রেদোয়ান ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুগঞ্জের মাধবপাশ ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় রবিবার রাতে কয়েকজন যুবক তাস দিয়ে জুয়া খেলছিলেন। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হানা দেন তিন সদস্য। তারা পাঁচ যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে যান। তখন এলাকাবাসীর সন্দেহ হলে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসিকে কল দেন। কোনো পুলিশ অভিযানে যায়নি জানালে এলাকাবাসী দুজনকে আটক করে। পরে গণধোলাই দিয়ে এয়ারপোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় তাদের সাথে থাকা আরেকজন পালিয়ে যান।
স্থানীয় এনায়েত জানায়, এসআই রেদোয়ান ও রাসেল বিভিন্ন সময় ভূয়া ডিবি পুলিশ আবার কখনো নিজেদের রাজনৈতিক নেতা হিসাবে দাবি করে রাতের আধারে নানা অপকর্ম চালাতেন।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার জন্য বলা হয়েছে। মামলা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা সকাল ১০টায় বলেন, ঘটনাটি শুনেছি। আমি থানার উদ্দেশ্যে রওনা দিয়েছি।
বরিশালের কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার থানার এসআই রেদোয়ান এয়ারপোর্ট থানার পুলিশ হেফাজতে রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ