1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বরিশালের পুলিশ সুপারের পথসভা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বরিশালের পুলিশ সুপারের পথসভা

  • প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় বরিশাল জেলা পুলিশ সুপারের পথসভা অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর মডেল থানার উদ্যোগে সকল রাজনৈতিক দলের অংশগ্রহনে এ পথসভা অনুষ্ঠিত হয়। ২১ ডিসেম্বর শনিবার দুপুর ১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের সোনারবাংলা বাজার আবরার হাইওয়ে মার্কেটের সামনে পথসভায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে এসআই ওসমান গনির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি সদ্য পদোন্নতিপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দীন আহমেদ সান্টু, উজিরপুর সার্কেল সহকারী পুলিশ সুপার একরামুল আহাদ,উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ খোকন সরদার, উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা মোঃ শাহে আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম-আহবায়ক এস এম আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান, মোঃ রফিকুজ্জামান লিটন,যুগ্ম আহবায়ক মোঃ আসাদুজ্জামান বাদশা, পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, যুগ্ম-আহবায়ক মোঃ গিয়াসউদ্দিন আকন, উপজেলা যুবদলের আহবায়ক আফম শামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহবায়ক সাহাবুদ্দিন আকন সাবুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় বরিশাল জেলা পুলিশ সুপার ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দীন আহমেদ সান্টু বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ