1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে একই দিনে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১ ও পরিবহনের চাপায় আহত-২ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে একই দিনে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১ ও পরিবহনের চাপায় আহত-২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় একই দিনে পৃথক পৃথক দূর্ঘটনায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন নিহত এবং পরিবহনের চাপায় ২জন গুরুত্বর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়াছে। স্থানীয় সুত্রে জানা যায় ১৯ ডিসেম্বর পোনে ১ টার দিকে উপজেলার পূর্ব জয়শ্রী গ্রামের বালুর ট্রলি চালক মোঃ আবুবক্কর(২৫),গাড়িতে থাকা সাকিব(২৩) ও শামীম হোসেনকে নিয়ে তাড়াতাড়ি থেকে পশ্চিম জয়শ্রী গ্রামের দিকে যাওয়ার সময় ট্রলির সামনে থাকা একটি রিক্সাকে সাইড দিতে গিয়ে হঠাৎ ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা শামীম হোসেন গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর নামক স্থানে দুপুর আড়াইটার দিকে একটি পরিবহন মোটরসাইকেলে সজোরে থাক্কা দেয়। এতে মোটরসাইকেল ধুমরে মুচড়ে যায় এবং চালকসহ ২ জন গুরুত্বর আহত হয়। আহতদের মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান,পশ্চিম জয়শ্রী গ্রামের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন মারা গিয়েছে কিনা তা আমার জানা নেই। তবে নতুন শিকারপুরে পরিবহনের থাক্কায় মোটরসাইকেল চালকসহ ২ জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ