1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের গাববাড়ী নূরানী মাদ্রাসায় তাফসীরুল কুরআন মাওফিলে প্রধান অতিথি-এস সরফুদ্দীন আহমেদ সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন তারুণ্যই আগামীর বাংলাদেশ গঠনের প্রধান শক্তি: ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের গাববাড়ী নূরানী মাদ্রাসায় তাফসীরুল কুরআন মাওফিলে প্রধান অতিথি-এস সরফুদ্দীন আহমেদ সান্টু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৯ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ী তা’লীমূল কুরআন নূরানী হাফেজী কওমী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর উদ্যোগে ২দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর সন্ধ্যায় তাফসীরুল কুরআন মাহফিলের ২য় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যকরি কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক,গন মানুষের নেতা এস সরফুদ্দীন আহমেদ সান্টু। ১৮ ডিসেম্বর বুধবার প্রথম দিনে আলহাজ্ব মোঃ মকবুল হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন হাফেজ মাওলানা মুফতি মুহসিনুল করিম মাহমুদী,বিশেষ বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন হাফেজ মাওলানা মুফতি নাকিব হাসান কাসেমা বাদী। ১৯ ডিসেম্বর ২য় দিনে আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম (বাদল) এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন হাফেজ মাওলানা মুফতি শাহ ওয়ালিউল্লাহ কাসেমী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন হযরত মাওলানা মোঃ আমিনুল ইসলাম, হযরত মাওলানা মোঃ ইব্রাহীম সাহেব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো: হুমায়ুন খান, পৌর বিএনপির আহবায়ক মো: শহিদুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম আলাউদ্দিন, যুগ্ন-আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান, বানরীপাড়া উপজেলার যুগ্ন-আহবায়ক মো: মঞ্জু  খান, পৌর বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান টুলু, উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মো:শাহিন হাওলাদার,শিল্পপতি মালায়শিয়া প্রবাসী মো: সাখাওয়াত হোসেন, শিল্পপতি আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন হাওলাদার, আলহাজ্ব মোঃ সেলিম মোল্লা, মোঃ কামরুল আহসান (লাভলু)। এসময় প্রধান বক্তা কুরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করেন। প্রধান অতিথি এস সরফুদ্দীন আহমেদ সান্টু বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ শত শত ধর্মপ্রান মুসল্লিগন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ