1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে জমি বিরোধের জের ধরে সংঘর্ষে আহত-৭ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে জমি বিরোধের জের ধরে সংঘর্ষে আহত-৭

  • প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬৭ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে, উভয় পক্ষের ৭জন আহত হয়েছে । ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা গ্রামের সুলতান হাওলাদার গংদের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ মান্নান ফকির গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ১৫ ডিসেম্বর রবিবার বেলা ১১ টায় সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মোঃ মান্নান ফকির ও তার ভাই রিপন ফকির ও তার ছেলে আদর ফকিরসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে সুলতান হাওলাদার গংদের জমি দখলের পায়তারা চালায়। এতে বাঁধা দিলে অতর্কিত হামলা চালায়। এতে রক্তাক্ত জখম হয় সুলতান হাওলাদার। এছাড়াও আহত হন সুলতান হাওলাদারের ছেলে রিফাত হাওলাদার,স্ত্রী রেখা বেগম ও ভাইয়ের স্ত্রী নিলুফা বেগম ও বীর মুক্তিযোদ্ধা মোঃ জব্বার হাওলাদার। আহতদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যপারে আহত সুলতান হাওলাদারের স্ত্রী রেখা বেগম জানান তার স্বামীসহ স্ব-পরিবারকে ঘরের মধ্যে ঢুকে কুপিয়ে রক্তাক্ত যখম করে স্বর্ণালংকারসহ নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মোঃ মান্নান ফকির জানান, জমিজমা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এমনকি হামলায় আমার আত্মীয় শান্ত ও লোকমান গুরুত্বর আহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, হামলার ঘটনায় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পরিদর্শন করা হয় এবং থানায় মামলা দায়ের করতে আসলে মামলা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ