
গত ১১ ডিসেম্বর বিকেল ৫ টায় বরিশাল নগরীর নবগ্রাম রোডে অবস্থিত জিয়াউদ্দিন আহমেদের নিজ বাসা থেকে গৃহকর্মী শারমিন (২৬) খাবার কিনতে বাহিরে বের হলে গত চার দিনেও আর ফিরে আসেনি। বাসার মালিক জিয়াউদ্দিন আহমেদ বলেন বিগত প্রায় ২ বছর যাবত শারমিন আমার বাসায় কাজ করে সে জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী , সব সময়ই বাসার নিচে বিভিন্ন প্রয়োজনে বের হতো আবার চলে আসতো। কিন্তু বিগত ১১ ডিসেম্বর বাহিরে বের হলে আর ফিরে আসেনি। তাৎক্ষণিকভাবে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। প্রশাসনের সহায়তায় উক্ত এলাকার কয়েক জায়গায় সিসিটিভি ফুটেযে মেয়েটিকে দেখতেও পেয়েছি। কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি জিডি নং ৭৭০। মেয়েটির গায়ের রং শ্যামলা উচ্চতা আনুমানিক পাঁচ ফুট, পান খাওয়ার অভ্যাস আছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি মেয়েটির খোঁজ পেয়ে থাকেন নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো। 01715213535।