1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৪ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যপক আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কোরআন তেলোয়াত করেন মাওলানা মোঃ নুরুল হক আজাহারী, গীতা পাঠ করেন শিশির ব্রম্ম,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া, মোঃ আয়নাল হক, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সমীর চন্দ্র হালদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিরা পারভীন,উজিরপুর প্রেসক্লাবের সদস্য মোঃ আহাদ সুমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশদ আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ