1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে প্রেমের ফাঁদে ১৭ বছরের তরুণীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ আত্মসাৎ, দুইজন গ্রেপ্তার - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে প্রেমের ফাঁদে ১৭ বছরের তরুণীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ আত্মসাৎ, দুইজন গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৮ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিউজ ডেস্ক: বরিশালে প্রেমের ফাঁদে ফেলে ১৭ বছরের এক তরুণীর কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ। পাশাপাশি কিছু স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলো- এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পাংশা গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ নাফিজুর রহমান (২২), গোপালগঞ্জের রাধাগঞ্জ গ্রামের মৃত শামিউল আলমের ছেলে শফিউল আলম প্রিন্স (২৩)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা বলেন, গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গীতা রানী পাল (ছদ্মনাম) নামে ১৭ বছরের এক তরুণী ঢাকা মেট্রোপলিটনের লালবাগ থানায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে অপহরণ, স্বর্ণালংকার, নগদ অর্থ আত্মসাতের ঘটনার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টি বিস্তারিত জানার পরে লালবাগ থানার ওসি ভিকটিমের পরিবারকে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের কাছে প্রেরণ করেন। পাশাপাশি লালবাগ থানার ও এয়ারপোর্ট থানা পুলিশকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন।
রুনা লায়লা বলেন, ভিকটিমের এমন অভিযোগের প্রাথমিক প্রযুক্তিগত সত্যতা পেলে লালবাগ থানা পুলিশ একটি মামলা রুজু করেন এবং সেই মামলার কপি ও প্রয়োজনীয় কাগজপত্র এয়ারপোর্ট থানায় প্রেরণ করেন। যার প্রেক্ষিতে থানা পুলিশের একটি দল রহমতপুর এলাকায় গত রাতে অভিযান পরিচালনা করে মোঃ নাফিজুর রহমান ও শফিউল আলম প্রিন্সকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১ ভরি ১ আনা ২ রতি স্বর্ণালংকার, নগদ ৭১০ টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি বলেন, নিয়মানুযায়ী গ্রেপ্তারকৃতদের লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ