1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালের শব্দ দূষণের বিরুদ্ধে কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালের শব্দ দূষণের বিরুদ্ধে কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।। ‘ চলো যাই যুদ্ধে – শব্দ দূষণের বিরুদ্ধে ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শব্দ দূষণের বিরুদ্ধে কর্মশালা ও আলোচনা সভা করেছে বরিশালের পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে বরিশালের সরকারি বিএম কলেজের শিক্ষক মিলনায়তনে প্রায় দুইশত শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বর্তমান বাংলাদেশে শব্দ দূষণ একটি মারাত্মক ব্যাধি। এই ব্যাধি নিয়ে জনগণের সচেতনতার অভাবে শব্দ দূষণ দিন দিন বেড়েই চলেছে। আর এতে করে সাধারণ মানুষ দিনে দিনে তাদের শ্রবণ শক্তি হারাচ্ছেন বলে উল্লেখ করেন বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজের নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান। এছাড়াও শব্দ দূষণের ফলে শরীরের নানাবিধ ক্ষতির বিভিন্ন পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করেন বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক শেখ মেহেদী কামাল। জনসচেতনতামূলক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ লুৎফুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি উপস্থিত শিক্ষার্থীদের শব্দ দূষণের উপর বিভিন্ন দিক তুলে ধরে বিশদ আলোচনা করেন এবং নিজেদেরকে সোচ্চার হতে আহ্বান জানান এবং দেশের জনগণ ও পরিবারের সদস্যদের শব্দ দূষণের বিষয়ে সচেতন হতে আহ্বান জানান।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ