1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ভোটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন ফারুক ও হেমায়েত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিপ্রবির ডিভিএম অনুষদের ৩০৭ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত ববিতে জরিপ: যৌক্তিক আন্দোলনে ৮২ শতাংশ শিক্ষার্থীই শিক্ষকদের পাশে পাননি উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মোঃ কামরুজ্জামান টুলু মোল্লাকে দেখতে চায় এলাকা বাসী ঢাকা- বরিশাল মহাসড়কে ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে এক বিধবা মহিলার মৃত । ভোজ্য তেল ও জ্বালানি তেল মজুতের অভিযোগে দুই প্রতিষ্ঠানে জরিমানা সিংহেরকাঠী-০৪ নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে এইচ.এম. মেহেদী হাসান বরিশালে ভোজ্য তেল মজুদে র‍্যাবের অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন  ফেসবুকে ফেক আইডি দিয়ে গৌরনদীতে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি। বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে স্পিকারকে বিএনপি নেতা রহমাতুল্লাহ’র ফুলেল শুভেচ্ছা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ভোটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন ফারুক ও হেমায়েত

  • প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জে দেহেরগতি ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, বুধবার বিকাল ৩ টায় আবুল কালাম ডিগ্রি কলেজ মাঠে দেহেরগতি ইউনিয়ন বিএনপির আহবায়ক এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক এর সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত এর সঞ্চালনায় অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম হাওলাদার, আরিফুর রহমান শিমুল শিকদার, জেলা মহিলাদলের সাধারন সম্পাদক রেশমা রহমান, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, স্বেচ্ছাসেবক দল আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহা, জেলা ছাত্রদল সহ সভাপতি সবুজ আকন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসির আরাফাত, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মালেক শিকদার, কেদারপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কামাল হোসেন, সদস্য সচিব মোস্তফা দুয়ারী।
উল্লেখ্য সম্মেলন শেষে পুনরায় সুলতান আহমেদ খান এর সভাপতিত্বে ভোটের মাধ্যমে এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক কে দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি ও আনোয়ার হোসেন হেমায়েত কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া দেহের গতি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উদ্দিন জালাল, সহ সভাপতি শহিদুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক সরোয়ার ফরমান, গিয়াস উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক শাহিন মাঝি, এছারা আগামী কাল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানানো হয়েছে।
দায়িত্ব পাওয়ার পরে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে নবগঠিত সভাপতি মোস্তাফিজুর রহমান ফারুক বলেন বিএনপিকে ভোটের মাঠ থেকে শুরু করে সকল ধরনের কাজে তিনি গভীর মনোযোগি হবেন, এবং তার ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিত করে তুলবেন।
এ-সময় দেহেরগতি ইউনিয়নবাসি স্লোগান এর মাধ্যমে আনন্দ উদযাপন করেন।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ