1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার-২ - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার-২

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৩ 0 বার সংবাদি দেখেছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের আরো একটি সফল অভিযান পরিচালিত হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজ স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আলিফ পরিবহনে (ঢাকা মেট্রো-ব ১৩-২৩৪০) গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭-৩০ মিনিটের সময়ে তল্লাশি চালিয়ে ১০০০(এক হাজার) পিস ইয়াবা সহ রংপুর কুড়িগ্রামের আবু সাইদ ও বরিশালের বাখেরগঞ্জ উপজেলার নুরুজ্জামানকে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশালের চৌকস টিম। এ টিমের নেতৃত্বে ছিলেন মোঃ এনায়েত হোসেন, সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশাল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, আবু সাইদ এবং নুরুজ্জামান একজন পেশাদারি মাদক কারবারি। সে দীর্ঘ দিন আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এ পেশায় যুক্ত আছেন।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ