1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে জোড়া খুনসহ একাধিক মামলার আসামি মিজানুর রহমান গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে ফের অপপ্রচার দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই বরিশালে ১৩ ব্যরেল অবৈধ রেনুপোনা জব্দ, নদীতে অবমুক্ত উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে কিশোরীদের বিনামূল্যে হাঁস, মুরগির বাঁচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে জোড়া খুনসহ একাধিক মামলার আসামি মিজানুর রহমান গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৫ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে ঘেরের মাছ লুট ও হামলার ঘটনার মামলার প্রধান আসামি আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান মিয়া ও তার ভাই মোঃ মনিরুজ্জামান মনির পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় স্বস্তিতে সাতলাবাসী। উল্লেখ্য উপজেলার সাতলা সমন্বিত মৎস্য ঘের নামে ৩শত একর জমি একটি মাছের ঘের খোলা ডাকের মাধ্যমে মোঃ মোস্তফা মিয়াসহ ১০ জনে ক্রয় করেন। গত ৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় প্রায় ৩ লক্ষ টাকার মাছ ধরে বিক্রি করার জন্য মোঃ ইশ্রাফিল বালী, রিপন হাওলাদার, মোঃ আতিয়ার বিশ্বাস, নসিমন চালক আজাদ বিশ্বাস, হাফিজুর রহমান মিয়া, জাকির মিয়া মিলে হারতা বাজারে নসিমন গাড়ি যোগে রওয়ানা হয়ে সাতলা নয়াকান্দি বাজারের উত্তর পাশে সুইজ গেট নামক স্থানে পৌঁছামাত্র দক্ষিন সাতলা গ্রামের মৃত আমজেদ কালাই মিয়ার ছেলে সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মিজান মিয়া,মোঃ জাহিদুল ইসলাম মিয়া, মনির হোসেন মিয়া, মেয়ে মোসাঃ মমতাজ বেগম ও মিজানের স্ত্রী মোসাঃ রুবিনা বেগমসহ অজ্ঞাত ৪/৫ জন মিলে পরিকল্পিত হামলা চালায় এবং প্রায় ৩ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়। বিষয়টি পুলিশকে অবহিত করলে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লুটকৃত মাছ উদ্ধার করে ওই এলাকার মোনাফছের বিশ্বাসের জিম্মায় দেন। ঘেরের মাছ লুট ও হামলার ঘটনায় ভুক্তভোগী মোস্তফা মিয়া বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মিজানুর রহমান মিয়া ও জাহিদ, মনিরুজ্জান মনির,রুবিনা বেগম,নুসরাত বেগমসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সে মামলার প্রধান আসামি মোঃ মিজানুর রহমান ও তার ভাই মনিরুজ্জামান মনিরকে ৯ ডিসেম্বর সকালে উজিরপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করে। এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, হামলার ঘটনার মামলার প্রধান আসামি মিজানুর রহমান ও তার বড় ভাই মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলাবাজ,ভূমিদস্যু,জোড়া খুনসহ একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগের দোসর মিজানুর রহমান মিয়া ও তার ভাই মনিরুজ্জামানকে গ্রেফতার করায় স্বস্তিতে সাতলাবাসী। অপরদিকে গ্রেফতারকৃতদের কঠোর বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন সাধারণ জনগণ ও ভূক্তভোগীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ