1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ ও শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান। - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ ও শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান।

  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: নারী কন্যা সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি এই স্লোগান নিয়ে আজ ৯ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টার জেলা প্রশাসন বরিশাল ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে। সার্কিট হাউজ বরিশালের সম্মেলন কক্ষে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা এবং জয়িতা অন্বেষণে বাংলাদেশ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা দের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম-সচিব পরিচালক স্থানীয় সরকার বিভাগ বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ নাজিমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল রেজওয়ান আহমেদ, ডেপুটি সিভিল সার্জন বরিশাল ডাঃ সব্যসাচী দাস, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল মেহেরুন নাহার মুন্নিসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা এবং সংবর্ধিত নারী জয়ীতারা এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বরিশাল জেলায় ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী জয়ীতা নুসরাত জাহান, মেহেন্দিগঞ্জ উপজেলা। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা মোসাম্মৎ শাহনাজ পারভীন, বাবুগঞ্জ উপজেলা। সফল জননী নারী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা রাজিয়া বেগম বানারীপাড়া উপজেলা। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী রিপা খানম, বরিশাল সদর উপজেলা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী জয়িতা উম্মে সুমাইয়া, বরিশাল সদর উপজেলায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ