1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জে একজন গুনী শিক্ষকের কৃতজ্ঞতা প্রকাশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জে একজন গুনী শিক্ষকের কৃতজ্ঞতা প্রকাশ

  • প্রকাশিত : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে

 

বাকেরগঞ্জ প্রতিনিধি (বরিশাল): বরিশাল বাকেরগঞ্জে  শিক্ষকতা পেশার শেষ প্রান্তে এসে শিক্ষার্থী, অভিভাবক,ও সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন  নিজের ব্যাবহৃত সোসাল মিডিয়ায় ফেইসবুকে।   সোসাল মিডিয়ায় ফেইসবুকে স্ট্যাটাস দেখে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কমেন্ট করেছেন ও নিজ নিজ ফেসবুক আইডি থেকে ঐ গুনী শিক্ষকের সঙ্গে বিভিন্ন স্মৃতির কথা স্মরণ করতে দেখা যায়।

গুনী শিক্ষক হলেন বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভরপাশা ইউনিয়নের দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক মোশাররফ হোসেন,। প্রায় চার দশক ধরে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা পেশায় কাজ করছেন গুনী এই শিক্ষক। মোশাররফ হোসেন  ১১/১২/২০২৪ ইং  তারিখে  শিক্ষাকতা পেশা থেকে অবসরে যাওয়ার কথা রয়েছে। অবসরের পূর্ব মুহূর্তে সোসাল মিডিয়ায় ফেইসবুকে,ছাত্র ছাত্রী, সহকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে কর্ম জীবনে তাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তা হুবহু তুলে ধরা হলো।

কৃতজ্ঞতা প্রকাশ।।

১৯৮৪ সালে বি.এ পাশের পর শিক্ষকতা জীবনের শুরুতে বেতন খুব কম থাকলেও আন্তরিকভাবে এই মহান পেশায় শিক্ষকতা শুরু করি। শিক্ষকতা জীবনে কখনো জাতীয় দিবসে এবং বিদ্যালয়ের অন্যান্য অনুষ্ঠানে অনুপস্থিত থাকিনি এবং বিদ্যালয় দেরিতে আসা,বিশেষ কারণ ছাড়া ছুটি না নেওয়া, ক্লাসে পাঠদানে ফাঁকি দেওয়া পছন্দ করিনি। শিক্ষার্থীদের আন্তরিকভাবে পাঠ দান করেছি। বিদ্যালয়ের অফিসিয়াল কাজে সব সময় সম্মানিত প্রধান শিক্ষক স্যারদের সহযোগিতা করেছি। এই কারণে পরিবারকেও সেভাবে সময় দিতে পারিনি।শিক্ষকতার শেষ প্রান্তে এসে আমার শ্রদ্ধেয় ওস্তাদ ও সমস্ত শিক্ষকবৃন্দ যাদের সাথে একত্রে শিক্ষকতা করেছি এবং অন্যান্য বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষকদের সাথে একত্রে প্রশিক্ষণ, পরীক্ষা হলে কক্ষ পরিদর্শক এবং পরীক্ষক ও প্রধান পরীক্ষক হিসেবে একত্রে দায়িত্ব পালন করেছি তাদের সকলের কাছে আমার আবেদন আমার ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন এই কামনাই করি।  আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

মোশারেফ হোসেন

সিনিয়র শিক্ষক, দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ