1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে

 

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো: হুমায়ুন খান, উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, বরিশাল জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাব্বির আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী,বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ। এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই শিক্ষার্থীর পরিবার ও আহত ১৩ জন শিক্ষার্থী। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন উজিরপুরে উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্রামের মোঃ কামাল হোসেন মোল্লার ছেলে মোঃ মিজানুর রহমান(২৮),উওর বড়াকোঠা গ্রামের মৃত চান মিয়া বেপারীর ছেলে মোঃ সাইফুল ইসলাম(২২)। আহত হন নাজির উদ্দিন সাব্বির(২৩),মোঃ মিরাজ সিকদার(২৯) মোঃ রিফাত হাওলাদার(১০),মোঃ আসলাম(৩৮), সুমন ঢালী(২৭), মোঃ আবুল কালাম আজাদ(৬৫),মোঃ মনির খান(১৮), মোঃ সৈকত জামান(১৭), মেহেদী হাসান (২৫),মোঃ জসিম হাওলাদার(২৭),মোঃ রুহাইয়াদ মাহাবুব রুবাই(২২), মোঃ শাকিল হাওলাদার(২৮), মোঃ আল আমিন(২৮)। স্মরণ সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজাসহ উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ