1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে অস্ত্র মামলায় খালাস দেয়ায় উজিরপুর পৌর বিএনপির আনন্দ মিছিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে ফের অপপ্রচার দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই বরিশালে ১৩ ব্যরেল অবৈধ রেনুপোনা জব্দ, নদীতে অবমুক্ত উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে কিশোরীদের বিনামূল্যে হাঁস, মুরগির বাঁচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঞ্চল্যকর নমিতা রানী হত্যা মামলার মূলহোতা কামাল পঞ্চায়েত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে অস্ত্র মামলায় খালাস দেয়ায় উজিরপুর পৌর বিএনপির আনন্দ মিছিল

  • প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু অস্ত্র মামলা থেকে খালাস পাওয়ায় পৌর বিএনপির উদ্যোগে ব্যপক আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর সন্ধ্যায় উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান এর নের্তৃত্বে ডাকবাংলো থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল হাওলাদার, পৌর যুবদল সদস্য সচিব হাফিজুর রহমান প্রিন্স,পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিলন হাওলাদার সদস্য সচিব জুম্মান শিকদার মোতালেব, উপজেলা সাবেক ছাত্রদল নেতা মোঃ শাহাদুত জামান কমরেডসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। সুত্রে জানা যায় তৎকালীন আওয়ামী লীগের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে বানারীপাড়া উপজেলায় ২০১৮ সালে উপজেলায় বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর বিরুদ্ধে মিথ্যা অস্ত্র মামলা দায়ের করে। সে মামলায় ৪ ডিসেম্বর বরিশাল আদালতের বিচারক সেলিম রেজার আদেশে তিনি সহ ১৬ জন নেতা কর্মিগণ খালাশ পান । এ খবরে উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান এর নের্তৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ