1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে হত্যার উদ্দেশ্যে গভীর রাতে দিনমজুরকে কুপিয়েছে দূর্বৃত্তরা - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে ফের অপপ্রচার দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই বরিশালে ১৩ ব্যরেল অবৈধ রেনুপোনা জব্দ, নদীতে অবমুক্ত উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে কিশোরীদের বিনামূল্যে হাঁস, মুরগির বাঁচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঞ্চল্যকর নমিতা রানী হত্যা মামলার মূলহোতা কামাল পঞ্চায়েত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে হত্যার উদ্দেশ্যে গভীর রাতে দিনমজুরকে কুপিয়েছে দূর্বৃত্তরা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৬ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গভীর রাতে এক দিনমজুরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূর্বৃত্তরা। ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের ঘন্টেশ্বর গ্রামের মৃত জয়নাল হাওলাদারের ছেলে মোঃ নুরুল ইসলাম হাওলাদার(৫৫) ও তার স্ত্রী জিয়াসমিন বেগম(৪৫), মেয়ে ইতি আক্তার, ঐশী আক্তার ২ ডিসেম্বর সোমবার প্রতিদিনের ন্যয় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাত ২ টার দিকে দিনমজুর নুরুল ইসলাম হাওলাদার প্রকৃতির ডাকে সাড়া দিতে দরজা খুলে বাহিরে বের হয়। এরইমধ্যে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা ঘরের মধ্যে প্রবেশ করে দেশীয় তৈরি ধাড়াল অস্ত্র দিয়ে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে নুরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। এতে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। এসময় দিনমজুর নুরুল ইসলাম হাওলাদারের স্ত্রী জিয়াসমিন বেগম বাধা দিলে তাকেও মারধর করে। হামলার টের পেয়ে আহত’র মেয়ে ইতি আক্তার ঘরের পিছনের দরজা খুলে দৌড়ে বের হয়ে আশেপাশের লোকজনকে খবর দেয়। স্থানীয়রা ঘটনাস্থলে আশার টের পেয়ে হামলাকারীরা দিনমজুর নুরুল ইসলামকে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে পালিয়ে যায়। আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যপারে আহত’র স্ত্রী জিয়াসমিন বেগম জানান,আমার স্বামীকে হত্যা করার জন্য পরিকল্পিত ভাবে ৩/৪ জন দূর্বৃত্তরা রামদা দিয়ে কুপিয়েছে। আমি এর বিচার চাই। আমার সন্তানদের নিয়ে আতঙ্কে রয়েছি। হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর মডেল থানার এসআই আলমগীর হোসেন ও এএসআই জাহিদ হোসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ওই হামলাকারীদের সনাক্ত করে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার ও এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ