1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সাতলায় নাটকীয় মামলা,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে ফের অপপ্রচার দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই বরিশালে ১৩ ব্যরেল অবৈধ রেনুপোনা জব্দ, নদীতে অবমুক্ত উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে কিশোরীদের বিনামূল্যে হাঁস, মুরগির বাঁচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঞ্চল্যকর নমিতা রানী হত্যা মামলার মূলহোতা কামাল পঞ্চায়েত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সাতলায় নাটকীয় মামলা,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৩ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে নামকরা মামলা বাজ কথায় কথায় নাটকীয় মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার প্রতিবাদে আলোচিত জোড়াখুন মামলার অন্যতম আসামি ও সন্ত্রাসী মিজানুর রহমান মিয়ার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ২ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় সাতলা ইউনিয়ন পরিষদের সামনে প্রধান সড়কে ভুক্তভোগী মোস্তফা মিয়ার নের্তৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে ভুক্তভোগী খলিলুর রহমান মিয়া,সালাম বিশ্বাস, আব্দুস সালাম মিয়া,বনি আমিন বালী,আব্দুল আজিজ বিশ্বাস,নুরুল হাওলাদার, দেলোয়ার বিশ্বাসসহ ৫ শতাধিক লোকজন। এসময় বিক্ষুব্ধরা ষড়যন্ত্র মূলক ধর্ষণ মামলাসহ সকল মিথ্যা মামলা অচিরেই প্রত্যাহারসহ অভিযুক্ত মামলাবাজ মিজানুর রহমান মিয়াকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন। ভুক্তভোগীরা জানান,কিছু দিন পূর্বে মামলাবাজ মিজানুর রহমান মিয়ার কূ-পরামর্শে তার ভাই মনিরুজ্জামান মিয়া নিজের মাথা নিজেই কেটে তার বোন মমতাজ খানম মুক্তাকে বাদী করে মাছের ঘের কমিটির ১৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। সে ঘটনায় ২১ নভেম্বর এলাকাবাসী বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এরপর ক্ষিপ্ত হয়ে মিজানুর রহমান তার ভাই মনিরুজ্জামানের স্ত্রী মুক্তা আক্তার মিতুকে দিয়ে ফের নাটক সাজিয়ে ২৭ নভেম্বর বরিশাল আদালতে মোঃ ফায়জুল হক বালী ফারাহীন, জাকির হাওলাদার, সান্টু হাওলাদার, হাফিজুল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। যার মামলা নম্বর-৪৪৩/২০২৪ ইং। এ ব্যপারে মিজানুর রহমান বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান বিষয়টি জানা নেই, তবে খতিয়ে দেখা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ