1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
‘আমরা এমন বাংলাদেশ চাই, সেখানে জাতপাতের ভেদাভেদ থাকবে না’ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন তারুণ্যই আগামীর বাংলাদেশ গঠনের প্রধান শক্তি: ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

‘আমরা এমন বাংলাদেশ চাই, সেখানে জাতপাতের ভেদাভেদ থাকবে না’

  • প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ 0 বার সংবাদি দেখেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে যার যার ধর্ম সে সে পালন করবে। কেউ কোন হস্তক্ষেপ করবে না ও জাতপাত ও ধর্মের ভেদাভেদ থাকবে না। যেখানে লেখাপড়া করে এদেশের যুবকেরা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না। যেখানে শিক্ষা অর্জন করে সঙ্গে সঙ্গে কাজ পাবেন। এমন একটা বাংলাদেশ চাই যেখানে ধর্মীয় উপসনালয়গুলোতে পাহারা দেওয়া লাগবে না।

সোমবার সকালে ঝালকাঠির শহরের ব্রাকমোড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে তিনি  এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আমরা অতীতে ধৈর্য্য ধরেছি, এখনও ধরছি, আগামীতেও ধরবো। আমরা যে ত্যাগ শিকার করে এসেছি আগামীতেও ত্যাগ শিকার করে যাবো ইনশাআল্লাহ। আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই অফিস–আদালতে কোথাও গিয়ে লাঞ্ছিত হতে হবে না। যেখানে জনগণ তাদের অধিকার সম্মানের সঙ্গে পাবেন। আমরা কথা দিচ্ছি এ দায়িত্ব যদি আমরা পাই তাহলে এর প্রতিদান দেব।

ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘যারা আন্দোলনে শহিদ হয়েছেন তারা আমাদের জাতীয় বীর। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ ও স্যালুট জানাই।

জেলা জামায়াত আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে  বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন-মাওলানা দেলোয়ার হোসাইন সাইদীর ছেলে মাসুদ সাঈদী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ