1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা রফিকুল ইসলাম - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে ফের অপপ্রচার দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই বরিশালে ১৩ ব্যরেল অবৈধ রেনুপোনা জব্দ, নদীতে অবমুক্ত উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে কিশোরীদের বিনামূল্যে হাঁস, মুরগির বাঁচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঞ্চল্যকর নমিতা রানী হত্যা মামলার মূলহোতা কামাল পঞ্চায়েত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা রফিকুল ইসলাম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে

বাবুগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৭নভেম্বর বিকাল ৩ টায় সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

রুকন ( সদস্যদের) ভোটে ২০২৫-২০২৬ সেশনের জন্য বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা রফিকুল ইসলাম। তিনি এর আগেও বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ছিলেন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নির্বাচিত আমীর কে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, জেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক আবু মুনিম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক অধ্যাপক মাসুদুর রহমান, উপজেলা জামায়াতের নেতা অধ্যক্ষ আব্দুর রব, অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, সৈয়দ হাফেজ আলী হোসেন লাভলু ।

ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাসান আলি, রুহুল আমীন, আল আমিন, মাস্টার জাকির হোসেন, হাফেজ মাওলানা এরশাদ হোসাইন, মাওলানা ইদ্রিস হাসান, মাওলানা রুহুল আমীন পাহলোয়ান, মাওলানা আতাহার আলী, মো. ওমর ফারুক, মাওলানা হারুনুর রশীদ, সৈয়দ আলতাফ হোসেন। ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো শাহাদাত হোসেন, সেক্রেটারি গোলাম রাব্বি , হাফেজ জোবায়ের হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ