1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ অটোরিক্সা কারখানা বন্ধ ও জরিমানা আদায় - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ অটোরিক্সা কারখানা বন্ধ ও জরিমানা আদায়

  • প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২১৮ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারী নির্দেশনা অমান্য করে বরিশালে অবৈধ অটোরিক্সা তৈরী করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে এবং নগদ অর্থ দন্ড দেয়া হয়েছে। গতকাল বরিশাল নগরীর সোনামিয়ার পোল বাজারে একটি দোকান ভাড়া নিয়ে পুলিশ কমিশনারের নির্দেশনা অমান্য করে ইমরান হাওলাদার নামে এক ব্যবসায়ী গোপনে নতুন হলুদ অটোরিক্সা তৈরী করতো। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলামের নেতৃত্বে ও এয়াপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদারের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। এসময়ে সহকারী কমিশনার আজারুল ইসলাম কারখানা মালিকের কাছ থেকে মুসলেখা নিয়ে সরকারী নির্দেশনা অমান্য করা এবং অবৈধ যানবাহন তৈরী করার অপরাধে অর্থ দন্ড দেন। এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি মোঃ জাকির শিকদার বলেন, কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। পুলিশ কমিশনারের নির্দেশনা অমান্য করায় তাকে এ জরিমানা করা হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার আজহারুল ইসলাম বলেন, নতুন হলুদ অটোরিক্সা তৈরী করা সম্পূর্ন অবৈধ। ইমরানের বিরুদ্ধে অবৈধ অটোরিক্সা তৈরী করার অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযোগের সত্যতা পাই। পর্যায়ক্রমে সকল অবৈধ করখানায় অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ