1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের সাতলা আইডিয়াল কলেজে নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি- এস সরফুদ্দিন আহমেদ সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে ফের অপপ্রচার দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই বরিশালে ১৩ ব্যরেল অবৈধ রেনুপোনা জব্দ, নদীতে অবমুক্ত উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে কিশোরীদের বিনামূল্যে হাঁস, মুরগির বাঁচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঞ্চল্যকর নমিতা রানী হত্যা মামলার মূলহোতা কামাল পঞ্চায়েত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের সাতলা আইডিয়াল কলেজে নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি- এস সরফুদ্দিন আহমেদ সান্টু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় সাতলা ইউনিয়নে সাতলা আইডিয়াল কলেজে নবীন বরন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ প্রতিষ্ঠাতা প্রধান অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দানবীর কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা কমিটির যুগ্ন-আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু। ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় সাতলা আইডিয়াল কলেজে মাঠে প্রাঙ্গনে ২০২৪-২৫ একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় A+প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামাল সরদারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মোঃ সুমন এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যক্ষ কাজী হুমায়ুন কবির ,উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এসএম আলাউদ্দিন, বানরীপাড়া উপজেলা যুগ্ম -আহবায়ক মো: মঞ্জু  খান, উজিরপুর উপজেলা যুগ্ন- আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান, মো: আনোয়ার হোসেন মল্লিক, মোঃ শাহিন হাওলাদার,সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন, সম্পাদক মো: হালিম বিশ্বাস,শিক্ষক মশিউর রহমান,শিক্ষক আবুল কালাম আজাদ,মোশাররফ হোসেন,স্থানীয় মোঃ আলমগীর হোসেন,কোরআন তেলোয়াত করেন শিক্ষার্থী রায়হান হাওলাদার,গীতা পাঠ করেন লতা বিশ্বাস। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সম্পাদিকা শিরিন বেগম, বানরীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মো: সুমন, উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক এ্যাডঃ ফজলুল হক বিশ্বাস,যুবদল নেতা মো: ইয়াছিন,উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ব্যবসায়ী, শিক্ষার্থী,অভিভাবকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জমকালো আয়োজনের মধ্য দিয়ে নবীন বরন অনুষ্ঠান উদযাপন করা হয়। এদিকে অনুষ্ঠানে সুন্দর গান পরিবেশন করায় মুগ্ধ হয়ে শিল্পী শিক্ষার্থী দোলা বিশ্বাসকে পুরস্কৃত করেন অনেকে। এসময় প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট বিতরণ ও বই বিতরণ করেন। কলেজের সার্বিক খোঁজ খবর নেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন তিনি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ