1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র দখল: বাবুগঞ্জে এমপি, চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে ফের অপপ্রচার দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই বরিশালে ১৩ ব্যরেল অবৈধ রেনুপোনা জব্দ, নদীতে অবমুক্ত উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে কিশোরীদের বিনামূল্যে হাঁস, মুরগির বাঁচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঞ্চল্যকর নমিতা রানী হত্যা মামলার মূলহোতা কামাল পঞ্চায়েত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র দখল: বাবুগঞ্জে এমপি, চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

মোঃ পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃ

২০১৮ সালে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগে এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২১ নভেম্বর বাবুগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন দেহেরগতি বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত। মামলা নং- ০৫।
মামলায় আসামী করা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, জাতীয় পার্টির সাবেক সভাপতি মুকিতুর রহমান কিসলু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সাবেক এমপি শেখ মুহাম্মদ টিপু সুলতান, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, কাজী ইমদাদুল হক দুলাল, সাবেক মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ ১২ জনকে। এছাড়াও মামলায় ১০০-১৫০ জনকে অজ্ঞ্যাত আসামী করা হয়েছে।
এজাহার সূত্রে জানাযায়, ১৮ সালের জাতীয় নির্বাচনে আসামীগন বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মল্লিক সরকারি প্রাঃ বিদ্যালয় ৭৩ নং কেন্দ্রে অস্ত্রসহ ধানেরশীষের এজেন্টদের মারপিট করে কেন্দ্র দখল করে।
এসময় মোটরসাইকেল আগুন দিয়া পুড়িয়ে দেওয়া হয় এবং বোমা বিস্ফোরণ করে কেন্দ্র দখল করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি বলেন, আনোয়ার হোসেন হেমায়েত নামের একজন বাদী হয়ে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগে মামলা দায়ের করেছেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ