1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে নিখোঁজের ৪ দিন পরে প্রতিবন্ধি শিশুর লাশ উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন তারুণ্যই আগামীর বাংলাদেশ গঠনের প্রধান শক্তি: ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে নিখোঁজের ৪ দিন পরে প্রতিবন্ধি শিশুর লাশ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় নিখোঁজের ৪ দিন পরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ নভেম্বর রবিবার সকালে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান পুলিশের টীম নিয়ে প্রতিবন্ধী নিশাত(৭) নামের এক শিশুর ভাসমান লাশ শিকারপুর সরকারি ডিগ্রি কলেজের পিছনে একটি ডোবা থেকে উদ্ধার করেন। নিহত শিশুর পরিবার সুত্রে জানা যায়,বুদ্ধি প্রতিবন্ধী নিশাত উজিরপুর উপজেলার পুর্ব মুন্ডপাশা গ্রামে তার নানা মৃত আজাহার মুন্সির বাড়িতে থাকতো। শিশুটি সেখান থেকে গত ২১ নভেম্বর নিখোঁজ হয়। নিখোঁজের ৪ দিন পরে ২৪ নভেম্বর সকাল সাড়ে ৮টায় গ্রাম পুলিশ শামিম ও স্থানীয়রা মিলে শিশুর ভাসমান লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন এবং ডোবা থেকে ওই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশকে অবহিত করে। পরে উজিরপুর মডেল থানা পুলিশ শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত নিশাত(৭) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কামরুল ইসলামের ছেলে। এ ব্যপারে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান জানান, শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয় এবং একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবার সুত্রে জানাযায় মরা দেহ পিতার গ্রামের বাড়ি দাফন করা হবে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ