
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর টু তারাবাড়ি আঞ্চলিক সড়কে মটরসাইকেল ও ট্রলির মূখোমুখি সংঘর্সে মটরসাইকেল চালক নিহত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৮ টার সময় দূর্ঘটনা ঘটে । স্হানীয় সূত্রে জানাযায় ধামসর গ্রামের নছিমন চালক মো: মোস্তফা হাওলাদারের পুত্র রুমান হাওলাদার (২১) হিরো গ্লামার মোটর বাইক যোগে ধামসর থেকে কর্মস্হল পুরান শিকারপুর যাওয়ার পথে তারাবাড়ি দিঘির পাড় নামক মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা ইটের ট্রলীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্সে ঘটনাস্থলে রুমান হাওলাদার নিহত হয় । ট্রলির চালক মুন্ডপাশা গ্রামের মো: মজিবরের পূত্র ইয়াছিন পালিয়ে যায় । ট্রলির মালিক মুন্ডপাশা গ্রামের মো:বেল্লাল মিয়ার পুত্র আলামিন মিয়া বলে জানাযায়। ঘটনাস্হালে উজিরপুর মডেল থানার এস আই জ্যোতির্ময় হালদার পরিদর্শন করেন। অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন পরিবারের কোন অভিযোগ না থাকা মরা দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।