1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের সাতলায় যড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন তারুণ্যই আগামীর বাংলাদেশ গঠনের প্রধান শক্তি: ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের সাতলায় যড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের সাতলা ইউনিয়নে মিথ্যা মামলা দিয়ে শত শত পরিবারকে হয়রানি করার অভিযোগে আওয়ামীলীগ নেতা, সাবেক সেনা সদস্য মিজানুর রহমানকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ২১ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় সাতলা সমন্বিত মৎস্য ঘের এর সম্মুখে প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করে ভুক্তভোগী পরিবারসহ কয়েক শত জনগণ । সাতলা সমন্বিত মৎস্য ঘের কমিটির প্রধান উপদেষ্টা হাজ্বী আব্দুস ছত্তার মিয়া’র সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ঘের কমিটির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন, সাবেক ইউপি সদস্য মোনাফছের হাওলাদার,জাকির মিয়া,মোস্তফা মিয়া, বনি আমিন বালী, গিয়াস উদ্দিন মিয়া, মিলন বিশ্বাস, আমজেদ হোসেন মিয়া,আকুব্বার বিশ্বাস, ঘের পাহারাদার কালাম হাওলাদার প্রমুখ । এসময় বিক্ষুব্ধরা বলেন কিছুদিন পূর্বে পাহাড়াদারের ঘরে আগুন দিয়েছে এবং পাহাড়াদার কালাম হাওলাদারকে মারধর করে গুরুত্বর আহত করে। সাতলায় ৭শত বিঘা জমিতে মাছের ঘেরে উম্মুক্ত ভাবে ডাক হয়েছে। উক্ত ঘেরে মাছ ধরতে বাধা প্রদান ও বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এছাড়া মিজানুর রহমান গংরা নিজেদের শরীরে নিজেরা আঘাত করে অপপ্রচার চালিয়ে মিথ্যা মামলা দায়ের করে বহু লোকজনকে হয়রানি করছে। এরমধ্যে মিজানুর রহমানের বোন মোসাঃ মমতাজ খানম মুক্তা বাদি হয়ে নাটক সাজিয়ে নায়েব হাওলাদার, ফারাহীন বালী, টিটুল বিশ্বাস, রুবেল বালী, হাফিজুর মিয়া,জাকির মিয়া,ফয়েজ হাওলাদার, আনোয়ার বালী,মিলন বিশ্বাস, ফিরোজ হাওলাদার, কবির হাওলাদার, মোস্তফা মিয়া,মোনাফসের হাওলাদার, সাইদুল বিশ্বাস, মোঃ তাহের আলীসহ অজ্ঞাত ৫/৭ জনকে আসামি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এছাড়াও মিজানুর রহমানের ভয়ে আতঙ্কে হিন্দু সম্প্রদায়ের লোকজন। অভিযুক্ত মিজানুর রহমান জানান আমি কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিনি। ওই মৎস্য ঘেরে আমাদের অনেক জমি রয়েছে। আমাদের ঠকানো হচ্ছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান মানববন্ধনের বিষয়টি জানা নেই, তবে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে মিথ্যা মামলা প্রত্যাহারসহ অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান মিয়াকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ