1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ইসলামি ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নরের সদস্য হলেন চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী  - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ইসলামি ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নরের সদস্য হলেন চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী 

  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৩২ 0 বার সংবাদি দেখেছে

বেলাল হোসেন সিকদার // চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল- মাদানীকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন’র বোর্ড অফ গভর্নর এর সদস্য নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ায় সর্বমহলের থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের ১১ সদস্য বিশিষ্ট বোর্ড অফ গভর্নরের প্রজ্ঞাপন জারি করেন রাষ্ট্রপতির আদেশক্রমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

চরমোনাই কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষক সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল- মাদানী বলেন আমাকে বাংলাদেশের ধর্ম বিষয়ের সর্বোচ্চ জায়গা হল ধর্ম মন্ত্রণালয়।

এই মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নরের সদস্য হিসাবে আমাকে নিয়োগ দেয় বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও তার প্রশাসন, এর জন্য আমি সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি এবং যারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।সেই সাথে তিনি আরো বলেন আমার উপরে যে দায়িত্ব আসছে সে দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি সেজন্য তিনি দেশবাসীর কাছে দোয়ার আহবান জানিয়েছেন।

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী চরমোনাইর কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং বাংলাদেশ জমিয়াতুল মোদাররিসিন এর সিনিয়র সহ-সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য। উপরোক্তা দায়িত্ব ছাড়াও বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক প্রতিষ্ঠানের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ