1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি-এস সরফুদ্দিন আহমেদ সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিপ্রবির ডিভিএম অনুষদের ৩০৭ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত ববিতে জরিপ: যৌক্তিক আন্দোলনে ৮২ শতাংশ শিক্ষার্থীই শিক্ষকদের পাশে পাননি উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মোঃ কামরুজ্জামান টুলু মোল্লাকে দেখতে চায় এলাকা বাসী ঢাকা- বরিশাল মহাসড়কে ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে এক বিধবা মহিলার মৃত । ভোজ্য তেল ও জ্বালানি তেল মজুতের অভিযোগে দুই প্রতিষ্ঠানে জরিমানা সিংহেরকাঠী-০৪ নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে এইচ.এম. মেহেদী হাসান বরিশালে ভোজ্য তেল মজুদে র‍্যাবের অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন  ফেসবুকে ফেক আইডি দিয়ে গৌরনদীতে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি। বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে স্পিকারকে বিএনপি নেতা রহমাতুল্লাহ’র ফুলেল শুভেচ্ছা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি-এস সরফুদ্দিন আহমেদ সান্টু

  • প্রকাশিত : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু। ১৭ নভেম্বর রবিবার সকাল ১০ টায় এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র নের্তৃত্বে ডাকবাংলো থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। উজিরপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যপক আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,যুগ্ম আহ্বায়ক এসএম আলাউদ্দিন,সরদার সিদ্দিকুর রহমান,মো: ছরোয়ার হোসেন, রফিকুজ্জামান লিটন, মোঃ শাহিন সিকদার,ইকবাল বাহার মোল্লা, আজিজ মোল্লা, মোঃ আনোয়ার হোসেন মল্লিক, পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক মোঃ ইদ্রিস বালী,আঃ রাজ্জাক সরদার, গিয়াসউদ্দিন আকন, হেমায়েত উদ্দিন খলিফা,শরিফুল ইসলাম বাবুল খলিফা,নজরুল ইসলাম, সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু,উপজেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক শিরিন বেগম,পৌর মহিলা বিএনপির সভাপতি মাকসুদা আক্তার শিল্পি,সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখা, উপজেলা যুব দলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ,পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুবুর রহমান গোমস্তা,সদস্য সচিব মোঃ কাইয়ুম খান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন হোসেন হাওলাদার, সদস্য সচিব জুম্মান হোসেন, উপজেলা শ্রমিক দল নেতা মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান,আতিকুল ইসলাম বিপ্লব, উপজেলা কৃষক দলের আহবায়ক ফায়জুল হক রাড়ী,পৌর কৃষক দলের আহবায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব মোঃ ইলিয়াস হোসেন,পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আকাশ বালী, বরিশাল জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাফাউল সরদার সম্রাট, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ মনির হোসেন, সদস্য সচিব মুরাদ রনি,সাবেক উপজেলা ছাত্রদল নেতা মোঃ শাহাদুত জামান কমরেড, পৌর ছাত্র দলের আহবায়ক আলাউদ্দিন বেপারীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী । এছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য কল্যান ফ্রন্ট এর নেতাকর্মীরা। পরিশেষে উপজেলা পরিষদ সম্মুখে ও মেজর এম এ জলিল স্মৃতি ফলকের সামনে প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু দলকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ