1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জামায়াত একাত্তরে স্বাধীনতাযুদ্ধের বিরুদ্ধে ছিল না - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জামায়াত একাত্তরে স্বাধীনতাযুদ্ধের বিরুদ্ধে ছিল না

  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী একাত্তরে স্বাধীনতাযুদ্ধের বিরুদ্ধে ছিল না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। গতকাল শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত সাক্ষাৎকারে জামায়াতের আমির এমন দাবি করেন।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। আমরা আশঙ্কা করেছিলাম, ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না।

এর পরও এটা সঠিক যে জামায়াত চেয়েছিল এক পাকিস্তান।’ 

জামায়াতের আমির আরো বলেন, ‘কিন্তু পরবর্তী সময়ে পাকিস্তানের শাসকগোষ্ঠীর নিপীড়ন, নির্যাতন, খুন এবং নানা ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুঁসে উঠেছিল, মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। তখন মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি।

 

রাজনৈতিক দল নিষিদ্ধের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন তাদের নিষিদ্ধের ঘোরে পেয়ে বসে। নিষিদ্ধের রাজনীতি আমাদের সমর্থনের বিষয় না। এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয়। অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, সেটি জনগণই ঠিক করবে।

’নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করবে আর কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার। আমরা মনে করি, নৈতিক দায়বদ্ধতা আছে বর্তমান সরকারের। তাড়াহুড়া নেই বলে তারা এই বিষয়টি টেনে যেন লম্বা না করে—এই কথা আমরা বারবার বলেছি।’

 

রাজশাহীতে অধ্যাপক মুজিবুর রহমান

রাজশাহী ব্যুরো জানায়, ইসলামী শিক্ষা ব্যতীত সততা, সত্যবাদিতা, নিষ্ঠা, আন্তরিকতা সৃষ্টি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। রাজশাহীর গোদাগাড়িতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিক) অয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সমাবেশে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা উপদেষ্টা অধ্যাপক আবদুল খালেক, গোলাম মর্তুজা, কামরুজ্জামান, ড. ওবায়দুল্লাহ, নোমায়ুন, আনারুল ইসলাম। 

বাগেরহাটে রুকন সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি জানান, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এমন নির্বাচন হতে হবে, যাতে রাজনৈতিকভাবে ফ্যাসিবাদের কবর রচিত হয়। এ জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন। শুক্রবার সকালে বাগেরহাট খানজাহান আলী আদর্শ আলিম মাদরাসা ময়দানে জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আবুল কালাম আজাদ, মাস্টার শফিকুল আলম, অধ্যক্ষ মশিউর রহমান প্রমুখ।

 

কল্যাণকর রাষ্ট্র চায় জামায়াত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, জামায়াত বাংলাদেশে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। গতকাল শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে পৌর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। পৌর জামায়াতের আমির মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, শহীদ সাহাবউদ্দিন পাটোয়ারীর পিতা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারী, শিবির কুমিল্লা জেলার সাবেক সভাপতি নাজমুল হাসান, পৌর জামায়াতের সাবেক আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওপেল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ