1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার আশ্বাস বিশ্বব্যাংকের - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার আশ্বাস বিশ্বব্যাংকের

  • প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৬৭ 0 বার সংবাদি দেখেছে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক খাতে তারল্য নিরসনে বিশ্বব্যাংকের কাছে ঋণ সহায়তা চেয়েছে সরকার। পাশাপাশি আর্থিক খাত সংস্কার এবং বাজেট সহায়তা হিসাবে ঋণ চাওয়া হয়েছে সংস্থাটির কাছে।

মঙ্গলবার বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক ম্যাথিও এ ভার্জিনসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, সংস্থার সঙ্গে একটি ইতিবাচক আলোচনা হয়েছে।  তারা বাংলাদেশকে অর্থনৈতিক খাতের সংস্কার এবং বাজেট সহায়তা করবে। তবে সবকিছুই যাতে সহজ এবং বাস্তবায়নযোগ্য হয় এমনটাই আলোচনা হয়েছে যোগ করেন অর্থ উপদেষ্টা।

বৈঠক সূত্র জানায়, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা নিয়ে আলোচনা হয়েছে বিশ্বব্যাংকের সঙ্গে। এর মধ্যে পলিসি বেসড ঋণ ৭৫ কোটি ডলার এবং ইনভেস্টমেন্ট ঋণ ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫ কোটি ডলারের সহায়তা দেওয়া হবে।

বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের একটি বড় দাতাগোষ্ঠী। তাদের সঙ্গে ঋণ সহায়তা নিয়ে যে আলোচনা হয়েছে তা এ বছর কিছু ছাড় দেবে, বাকিটা আগামী বছর আলোচনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ