1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সেনা ও র‍্যাবের পোশাক পড়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৮ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সেনা ও র‍্যাবের পোশাক পড়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৮

  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৯৭ 0 বার সংবাদি দেখেছে

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরিধান করে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১৩ অক্টোবর) বাহিনীটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন বেসামরিক নাগরিক। এ ঘটনায় র‍্যাবের কেউ ছিল কি না তা তদন্ত চলছে। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

র‍্যাব আরও জানায়, অভিযানে নগদ ৭ লাখ টাকা, কিছু স্বর্ণালংকার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

এর আগে, শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুর থানায় একটি ডাকাতি মামলাটি দায়ের করা হয়। মামলায় ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাতে মোহাম্মদপুরে তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। একপর্যায়ে তারা ওই বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ডিএমপি জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ