1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হজ নিবন্ধন নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি বার্তা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হজ নিবন্ধন নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি বার্তা

  • প্রকাশিত : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৩৪৭ 0 বার সংবাদি দেখেছে

২০২৫ সালে হজ করতে ইচ্ছুক বাংলাদেশিদের আগামী ২৫ অক্টোবরের মধ্যে হজ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে নিবন্ধন না করলে মিনা ও আরাফাহ’র ময়দানে কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না। বুধবার (৯ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সহকারী সচিব মো. তোফিকুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে হজে গমনেচ্ছু সম্মানিত হজযাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজকীয় সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে আল্-মাশায়ের আল্-মোকাদ্দাসার (মিনা ও আরাফাহ) এর তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের কার্যক্রম ২৩ অক্টোবর, ২০২৪ থেকে শুরু হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে তাঁবু বরাদ্দ প্রদান করা হয় বিধায় বিশ্বের অনেক দেশ জামারাহ এর নিকটবর্তী জোনে তাঁবু বরাদ্দ গ্রহণ করবে।

এর ফলে আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন না হলে মিনা ও আরাফাহ ময়দানে কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁবু গ্রহণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনে বিলম্ব হলে হজযাত্রীদের জামারাহ থেকে অনেক দূরে, পাহাড়ি এলাকায় ও নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাঁটতে হবে, যা হজযাত্রীদের জন্য কষ্টকর হবে।

বিজ্ঞপ্তিতে মিনা ও আরাফাহ’র কাঙ্ক্ষিত জোনে তাঁবু গ্রহণ, সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন, মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেল ভাড়া ও নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসাকরণের মাধ্যমে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের আগামী ২৩ অক্টোবরের মধ্যে ৩ লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ