বুধবার (২৮ আগস্ট) বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সিএমএইচে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
আনসারের হামলায় গুরুতর আহত হয়ে সচিবালয়ের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকলে বিএনপির নেতাকর্মীরা তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করেন এবং সঙ্গে সঙ্গে আইসিইউর ব্যবস্থা করেন। তার গুরুতর আহতের খবর শুনে সে সময় ঢাকা মেডিক্যালে ছুটে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।








