1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হাতিরঝিলে পাওয়া গেল নারী সাংবাদিকের মরদেহ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের সাকরালে মাদক কারবারি  ও সেবনকারীদের বিরুদ্ধে  মানববন্ধন বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হাতিরঝিলে পাওয়া গেল নারী সাংবাদিকের মরদেহ

  • প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে

রাজধানীর হাতিরঝিলের পানিতে ভাসমান এক নারীর মরদেহ উদ্ধার করা করা হয়েছে। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা যায়, ওই নারীর নাম রাহানুমা সারাহ, বয়স ৩২ বছর। তিনি গাজী টিভির নিউজরুম এডিটর ছিলেন। বুধবার (২৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ওই নারীর নিথর দেহ পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে মরদেহ নিয়ে আসা পথচারী মো. সাগর জানান, রাত পৌনে ১টার দিকে হাতিরঝিল প্রথম ব্রিজের নিচে লেকের পানিতে ভাসমান অবস্থায় ছিল ওই নারী। পাশেই তার ব্যাগ ভাসছিল।

পানি থেকে তুলে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কোনো চিকিৎসা দেননি তারা। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাগর জানান, ওই নারী কিভাবে লেকের পানিতে ডু্বে গেছে তা জানতে পারিনি।

খোঁজ নিয়ে জানা যায়, মৃত রাহানুমার বাসা মিরপুরের কল্যাণপুরে। নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের মেয়ে তিনি। তিনি গাজী টিভির নিউজরুম এডিটর ছিলেন। প্রতিদিন অফিসের গাড়িতে বাসায় ফিরলেও গতরাতে পরিচিত একজনের মোটরসাইকেলে করে রওনা হয়েছিলেন অফিস থেকে। এরপর মধ্যরাতে তার লাশ উদ্ধার হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ