1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আহমাদুল্লাহর সঙ্গে ত্রাণ কার্যক্রমে মাহমুদ উল্লাহ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের সাকরালে মাদক কারবারি  ও সেবনকারীদের বিরুদ্ধে  মানববন্ধন বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আহমাদুল্লাহর সঙ্গে ত্রাণ কার্যক্রমে মাহমুদ উল্লাহ

  • প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে
বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে ব্যস্ত রয়েছেন শায়খ আহমাদুল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে কয়েক দিন ধরেই বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি। আজ তার ত্রাণ কার্যক্রম দেখতে যান জাতীয় দলেন ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদ।

বিষয়টি ফেসবুকে নিজেই জানিয়েছেন শায়েখ আহমাদুল্লাহ।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে মাহমুদ উল্লাহর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ আমাদের ত্রাণ কার্যক্রম দেখতে এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদ।’ ব্যাপক ত্রাণ কার্যক্রম দেখে তিনি একে আল্লাহর রহমত ও সব শ্রেণি-পেশার মানুষের আস্থার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন। 

আলেমদের নেতৃত্বাধীন বা ইসলামী ধারার সেবা সংস্থাগুলোর ভেতর ত্রাণ তপরতায় সবার শীর্ষে আস-সুন্নাহ ফাউন্ডেশন। অতীতের মতো এবারও বন্যা প্লাবিত অঞ্চলে সংস্থাটির কার্যক্রম সর্বমহলের প্রশংসা কুড়িয়েছে।

তারা মূলত তিন স্তরবিশিষ্ট পরিকল্পনা নিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। প্রথমে তারা প্লাবিত অঞ্চলে হালকা শুকনা খাবার বিতরণ করেছে, যা শেষ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় স্তরে ভারী খাবার (যা রান্না করে খেতে হয়) বিতরণ করেছে, যা এরই মধ্যে শুরু হয়েছে।

এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘আলহামদুলিল্লাহ! ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে আকস্মিক বন্যা শুরু হওয়ার পর আমরা অতি দ্রুত দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি।

আমাদের স্বেচ্ছাসেবী ও কর্মীরা বন্যা প্লাবিত অঞ্চলের দুর্গম এলাকাগুলো পর্যন্ত ত্রাণ পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।’ 

তিনি বলেন, ‘এরই মধ্যে আমরা ২০ হাজার পরিবারকে শুকনা খাবার বিতরণ করেছি। দ্বিতীয় ধাপে ৭০ হাজার পরিবারের মধ্যে ভারী খাবার বিতরণ করছি। পানি শুকানোর পর আরো ৭০ হাজার পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়ার পরিকল্পনা আছে। বন্যার পানিতে যাদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন পাঁচ হাজার পরিবারকে চার বান্ডেল টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ