1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বললেন মির্জা ফখরুল - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের সাকরালে মাদক কারবারি  ও সেবনকারীদের বিরুদ্ধে  মানববন্ধন বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বললেন মির্জা ফখরুল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৩৫ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্কঃ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গতকাল সোমবার ছাত্রলীগের হামলাকে দেশের ‘রাজনীতির ইতিহাসে জঘন্যতম ঘটনা’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের মানুষকে তাঁদের পাশে দাঁড়ানো উচিত বলেও মনে করেন তিনি। সব রাজনৈতিক দলকেও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল।

ন্যাশনাল আওয়ামী পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান যাদু মিয়ার জন্মশতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।

প্রসঙ্গত, ছাত্রলীগের হামলার পর গতকাল রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সারা দেশের মানুষকে শিক্ষার্থীদের আন্দোলনে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

শিক্ষার্থীরা যে আহ্বান জানিয়েছেন, তা সময়োচিত ও যৌক্তিক বলে মনে করেন মির্জা ফখরুল। জাতীয় প্রেসক্লাবে আজকের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা যে আহ্বান জানিয়েছেন, আমি মনে করি সারা দেশের মানুষের সেই আহ্বানে সাড়া দেওয়া উচিত। সব রাজনৈতিক দলেরও তাঁদের পাশে এসে দাঁড়ানো উচিত।’ তিনি বলেন, ‘এ দেশের মানুষ জেগে উঠছে। বিশ্বাস করি, জনগণ তাদের অধিকার আদায় করে নেবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার গতকাল যা ঘটিয়েছে, তা বাংলাদেশে আমরা আগে কখনো দেখিনি। হাসপাতালের মধ্যে গিয়ে সরকারি দলের লোকজন ছাত্রদের ওপর আক্রমণ করেছে। এটা আমরা কখনো চিন্তাও করতে পারি না।

গোটা শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গতকাল শুধু আন্দোলন নয়, সন্তানদের ওপর অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে আক্রমণ করা হয়েছে। কী ভয়াবহ আক্রমণ। শুধু ঢাকায় নয়, সারা দেশে হয়েছে।

সাধারণ শিক্ষার্থীদের দাবি ন্যায়সংগত ও যৌক্তিক বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রীই কোটা বাতিল করেছিলেন। তিনি বলেন, ‘কোটা সংস্কারের আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আপনারা (সরকারি দলের নেতা-কর্মী) তাঁদের ওপর অস্ত্রশস্ত্র হাতে নিয়ে বাহিনীকে লেলিয়ে দিয়েছেন। কী ভয়াবহ নির্যাতন করে আজকে আপনারা তাঁদের দমন করার চেষ্টা করছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলমের ৪০০ কোটি টাকার সম্পদ অর্জনের বিষয়টি প্রধানমন্ত্রী এত দিন না পেড়ে এখন কেন পাড়লেন, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব।

 

এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান (মান্না), রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিএনপি নেতা নূর মুহাম্মদ খান প্রমুখ। সভার সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব আবু ইউসুফ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ