1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কবে দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কবে দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৭৪১ 0 বার সংবাদি দেখেছে

কয়েক ঘণ্টার ব্যবধানে পর্দা নামলো দুই মহাদেশীয় ফুটবলের দুই আসর। রোববার (১৪ জুলাই) রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে স্পেন। সোমবার (১৫ জুলাই) সকালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে আর্জেন্টিনা।

ইউরো কাপের ১৭তম আসরে ইংল্যান্ডের হৃদয় ভেঙে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলেছে স্পেন। সেই সঙ্গে ১২ বছরের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচলো তারা। কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২৩ বছর শিরোপা খরায় ভোগা কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় এবং টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬তম শিরোপা জিতে।

এবার দুই মহাদেশীয় ফুটবলের সেরা দুই দলের মুখোমুখি হওয়ার পালা। কোপা আমেরিকা জয়ী ও ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা দলের লড়াইয়ের নাম ‘ফিনালিসিমা’। সেই লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মহাদেশীয় লড়াই শেষ হওয়ার পর এবার ফিনালিসিমার জন্য অপেক্ষা।

কনমেবল ও উয়েফা ইতোমধ্যেই এটা আয়োজনের সবুজ সংকেত প্রদান করেছে। তবে কবে আয়োজন করা হবে এই ম্যাচ সেটা নিয়ে নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। ধারনা করা হচ্ছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে হবে  ফিনালিসিমার তৃতীয় আসর।

২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে বা পরেই আয়োজিত হবে ফিনালিসিমা। যদিও তারিখের মতো ভেন্যুও ঠিক হয়নি।

ফিনালিসিমার গত আসর আয়োজন করেছিল ওয়েম্বলি। যেখানে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ গোলে হারায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে। তবে ফিনালিসিমা কোনো মেজর ট্রফি নয়। ফিফার দৃষ্টিতে তা অন্য দশটা সাধারণ প্রীতি ম্যাচের মতোই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ