1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কক্সবাজারে পাহাড় ধসে ঘুমন্ত অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর মৃত্যু - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কক্সবাজারে পাহাড় ধসে ঘুমন্ত অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৫৫ 0 বার সংবাদি দেখেছে

কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত ভোররাত ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনোয়ার হোসেন ও তার স্ত্রী মা মাইমুনা আক্তার। নিহত আনোয়ার বাদশাঘোনা এলাকার নজির হোসেনের ছেলে। তিনি স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

স্থানীয়রা জানান, পাহাড়ের পাদদেশে বসবাস করতেন আনোয়ার হোসেনের পরিবার। বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাত হওয়ায় শুক্রবার ভোররাতে পাহাড়ধসে তাদের উপর পড়ে। এতে স্বামী-স্ত্রী মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনোয়ারের স্ত্রী মাইমুনা গর্ভবতী ছিলেন।

নিহত আনোয়ার হোসেনের মা মমতাজ বেগম বলেন, আমার ছেলে বাদশাঘোনা ওমর ফারুক (রা.) জামে মসজিদের মোয়াজ্জেম ছিলেন। রাতে যখন ভারী বৃষ্টিপাত হচ্ছিল পাশে আমার বাড়িতে চলে আসার জন্য অনুরোধ করি। কিন্তু সে সমস্যা হবে না বলে ঘুমিয়ে পড়ার জন্য চলে যায়। আমি কি জানতাম তার এই ঘুম জীবনের শেষ ঘুম হবে।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ