1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি? - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি?

  • প্রকাশিত : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৪১৭ 0 বার সংবাদি দেখেছে

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে আমরা প্রায় সবাই  এক বা একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। এসব অ্যাকাউন্টের মাধ্যমে আদান-প্রদান করা ই-মেইলগুলোয় গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য থাকে। শুধু তা-ই নয়, অ্যাকাউন্টগুলো কাজে লাগিয়ে গুগলের বিভিন্ন সুবিধাও ব্যবহার করতে হয়।

তবে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের কারণে মাঝেমধ্যে নির্দিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান অনেকে। এর ফলে বেশ সমস্যায় পড়তে হয়। তবে চাইলেই বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে জিমেইল অ্যাকাউন্টে নতুন পাসওয়ার্ড যোগ করে ব্যবহার করা সম্ভব।

জিমেইল অ্যাকাউন্টে নতুন পাসওয়ার্ড যোগ করার জন্য প্রথমে গুগলের অ্যাকাউন্ট রিকভারি অপশনে প্রবেশ করতে হবে। এরপর জিমেইল অ্যাকাউন্টের নাম লিখে এন্টার চেপে অ্যাকাউন্টটিতে আগে ব্যবহার করা যেকোনো একটি পাসওয়ার্ড লিখতে হবে। পুরোনো পাসওয়ার্ড মনে না থাকলে ‘ট্রাই অ্যানাদার ওয়ে’ বাটনে ক্লিক করলেই আগে থেকে নির্দিষ্ট করা ফোন নম্বর বা রিকভারি মেইলে একটি কোড পাঠাবে গুগল। অ্যাকাউন্ট রিকভারি অপশনে কোডটি লিখে নেক্সট বাটনে ক্লিক করার পর নতুন পাসওয়ার্ড লিখতে হবে। এর ফলে পরবর্তী সময়ে নতুন পাসওয়ার্ড ব্যবহার করে সহজেই জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। গুগলের সাপোর্ট পেজে প্রবেশ করেও জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ