1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
লজ্জার হার, যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

লজ্জার হার, যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৮৫৮ 0 বার সংবাদি দেখেছে

সিরিজ বাঁচানোর ম্যাচে ১৪৫ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ দল। কিন্তু সেই রানও করতে পারেনি বাংলাদেশ দল। স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে শান্ত বাহিনী হেরেছে ৬ রানে। টানা দুই জয়ে সিরিজ নিশ্চত করেছে বিশ্বকাপের যৌথ আয়োজকরা।

শেষ ২৪ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২৬ রান, হাতে ছিল ৫ উইকেট। সাকিব আল হাসান, জাকের আলির ব্যাটাররা তখনও উইকেটে ছিলেন। সেখান থেকে ১৩ রান তুলতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। ফলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ১২ রান, হাতে মাত্র এক উইকেট। আলি খানের করা ওভারের প্রথম ২ বলে ৫ রান নিলেও তৃতীয় বলে উইকেটের পেছনে ধরা পড়েন রিশাদ হোসেন।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ঘরে তুললো স্বাগতিকরা। দুইবারের দেখায় টি-টোয়েন্টিতে অপরাজিত থাকল তারা। টানা হারে এই সংস্করণে শততম হারের লজ্জার রেকর্ড স্পর্শ করেছে বাংলাদেশ। ১৬৮ টি-টোয়েন্টি খেলে ৬৪ জয়ের বিপরীতে টাইগারদের হার ১০০ ম্যাচে।

বৃহস্পতিবার (২৩ মে) টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ