1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ডিপজলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ছয় ঘণ্টার নোটিশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ওটরা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার (জিয়া) কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী বিএনপির ত্যাগী নির্যাতিত নেতা কাজী জাহাঙ্গীর উজিরপুরের শিকারপুর গ্রামে জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিত। উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ডিপজলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ছয় ঘণ্টার নোটিশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৪৫২ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্কঃ আগামীকাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ সন্ধ্যায় নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি এবং পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। তিনি জানিয়েছেন, সাধারণ সম্পাদক প্রার্থী ডিপজলের বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের একটি লিখিত অভিযোগ পেয়েছেন।

 ডিপজলকে অভিযোগের জবাব দিতে ছয় ঘণ্টা সময় দেওয়া হয়েছে। আজ মধ্যরাতে সেই সময়সীমা শেষ হবে।এদিকে জানা যায়, এবারের নির্বাচনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে নির্বাচনের ভোটগ্রহণ। তারপর চলবে ভোট গণনা।

তবে কটা নাগাদ ফল প্রকাশ করা হবে সে বিষয়ে কিছু জানায়নি কমিশন।এবারের নির্বাচনে ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে ঠাঁই পেতে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই প্যানেলের একটিতে আছেন সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল আর অন্যটিতে সভাপতি পদে একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন খোরশেদ আলম খসরু।

সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান। মোট ভোটার সংখ্যা ৫৭০ জন। তারাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা-অভিভাবক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ