1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নাটোরে ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নাটোরে ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৪৩৮ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্কঃ নাটোরে ছাত্রীনিবাস থেকে নুসরাত জাহান মারিয়া বৈশাখী (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রীনিবাস থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত বৈশাখী একই জেলার সিংড়া উপজেলার বাহাদুরপুর এলাকার রফিকুল মৃধার মেয়ে। সে নাটোর নবাব সিরাজউদদৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, কলেজছাত্রী বৈশাখী উত্তর বড়গাছার ৪তলা বাড়ির ছাত্রীনিবাসে ৩য় তলার একটি রুমে ভাড়া থাকত। রাত ৯টার দিকে ৩য় তলার ছাত্রীরা বাড়িওলাকে ফোন দিয়ে বৈশাখীর রুমে কোনো সাড়াশব্দ না পাওয়ার কথা জানায়। পরে বাড়িওয়ালা বিষয়টি তার পরিবার ও পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছাত্রীনিবাসে গিয়ে রুমের দরজা ভেঙে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বৈশাখীর লাশ উদ্ধার করে। ভেতর থেকে রুমের দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে।

ওসি আরও জানান, নিহতের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো থেকে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ