1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বিয়ের আড়াই মাস পর হাতির তাড়া খেয়ে যুবকের মৃত্যু - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা বরিশালে আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্টদের গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বিয়ের আড়াই মাস পর হাতির তাড়া খেয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৯২ 0 বার সংবাদি দেখেছে

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির তাড়া খেয়ে উসমান আলী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১টার দিকে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত উসমান আলী ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। মাত্র আড়াই মাস আগে উসমান বিয়ে করেন। হতদরিদ্র উসমান ও তার পরিবার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, শুক্রবার মধ্যরাতে একদল বন্যহাতি নাকুগাঁও পাহাড়ি এলাকায় বোরো ধানের ক্ষেতে হানা দিতে আসে। এ সময় স্থানীয় কৃষকরা তাদের ফসল বাঁচাতে বন্যহাতির দলকে তাড়া করে। বন্যহাতি তাড়ানোর একপর্যায়ে বন্যহাতির দল পাল্টা তাড়া দিলে উসমান আলীসহ অন্যরা দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় পা পিছলে ক্ষেতের আইলে পড়ে গেলে পাশে থাকা বৈদ্যুতিক জেনারেটরের খোলা তারে জড়িয়ে পড়েন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ