1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ১ কেজি গাঁজা সহ বাবুগঞ্জের মাদক সম্রাট গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল উজিরপুরে আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আলী আকবর গ্রেফতার সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় ভেকু-পল্টন নিলামে অনিয়মের অভিযোগ সম্পত্তি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে বিধবা নারীর সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ১ কেজি গাঁজা সহ বাবুগঞ্জের মাদক সম্রাট গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩০৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক : জেলার উজিরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিনে গাঁজা বিক্রয় করতে এসে মাদক সম্রাট বাবুগঞ্জের রাজিব সরদার (৩৫) উজিরপুর মডেল থানা পুলিশের হাতে গ্রেফতার।

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ মার্চ বিকাল পাঁচটায় উজিরপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের ইচলাদী সেলিম হাওলাদারের পানের বরজের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে এই মর্মে সংবাদ পান উজিরপুর মডেল থানা পুলিশ।

সংবাদ পেয়ে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, এস আই মোঃ রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে একাধিক মাদক মামলার আসামি পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামের খালেক সরদারের পুত্র রাজিব সরদার (৩৫) কে একটি প্লাষ্টিক ব্যাগে কচটেপ পেচানো ১ কেজি ২ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।
উজিরপুর মডেল থানার ওসি মোঃ জাফর আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে উজিরপুর মডেল থানার এসআই মোঃ রাকিবুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পুরো উপজেলায় মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ