1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
১০ টাকায় ঈদের বাজার: অসহায় মানুষের পাশে বরিশালের এইচপিসি বিডিসি জুডিশিয়ারির পর বার কাউন্সিলেও ববির অভাবনীয় সাফল‍্যঃ এক ব্যাচের ৬৩ জনের ৪০ জন হলেন আইনজীবী ঈদকে সামনে রেখে বরিশালে র‍্যাব-৮’র অভিযান সুবিধাবঞ্চিত শ্রমিকদের উন্নতীর জন্য নিরলস পরিশ্রম করছেন তারেক রহমান, রহমাতুল্লাহ কঠোরতা ও মানবিকতায় অনন্য উদাহরন অধ্যক্ষ সওকত আলী স্বাধীনতার পর কোন সরকার এক মাসে এত সফলতা দেখাতে পারেনি, রহমাতুল্লাহ উজিরপুর বামরাইল ইউনিনের চেয়ারম্যান হিসাবে সৈয়দ সিরাজুল ইসলাম লিটনের বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরের গুঠিয়া সংসদ সদস্য সরফুদ্দিন সান্টুর প্রতিষ্ঠিত মাদ্রাসায় কুরানের পাখি শিক্ষার্থীদের পাগড়ি বিতরণ অ্যাডভোকেট হলেন সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার বরিশালে ২০০ মানতা পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৫০ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে যথাযথ মর্যাদায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়। আজ ২৬ মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বিভাগীয় ও জেলা প্রশাসন বরিশালের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর শুভ সূচনা করা হয়। এসময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করে। পরে কীর্তনখোলা নদী সংলগ্ন ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভ অভিমুখে পদযাত্রা শেষে সেখানে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন বরিশালসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করেন। সেখান থেকে শহিদ এডিসি কাজী আজিজুল ইসলাম সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সকাল সাড়ে ৮ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন-কুচকাওয়াজ ও বেলুন ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে কুচকাওয়াজ প্রদর্শনী শেষে দেশের ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ, বরিশাল মোঃ জামিল হাসান বিপিএম-সেবা, পিপিএম; পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম; পুলিশ সুপার, বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, বীর মুক্তিযোদ্ধারাসহ অন্যন্য অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়াও সুবিধাজনক সময়ে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কালেক্টরেট জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হবে।

বিকাল ৪ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হরে।সেখানে শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। মুক্তিযোদ্ধাদের জন্য ফুলেল শুভেচছা, সনদ, ক্রেস্ট ও অর্থ সহায়তা প্রদান করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ