1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
খুনের পর কেক কেটে উল্লাস করেন তারা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

খুনের পর কেক কেটে উল্লাস করেন তারা

  • প্রকাশিত : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৬৩ 0 বার সংবাদি দেখেছে

রাজধানীর পল্লবীর আলোচিত ফয়সাল হত্যাকাণ্ডের মূল আসামি গালকাটা রাব্বিসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। মূলত কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ কোন্দল ও মাদকের টাকা ভাগাভাগিসহ আধিপত্য বজায় রাখতেই ফয়সালকে হত্যা করা হয়। গ্রেফতারকৃতরা একাধিক মাদক মামলার আসামিও।

শনিবার (২৩ মার্চ) কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

ভিডিও ফুটেজে গত শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় পল্লবীতে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে আরেক কিশোর গ্যাং ‘পেপার সানি’ গ্রুপের সদস্য ফয়সাল ও রাশেদকে কুপিয়ে আসার পর জনসম্মুখে ‘গালকাটা রাব্বি’ গ্রুপের সদস্যদের দেখা যায় হাস্যোজ্জ্বল চেহারায়।

শুধু তাই নয়, হত্যাকাণ্ডের পর আতশবাজি ও কেক কেটে রাতের আঁধারে উল্লাসে মেতে ওঠে কিশোর গ্যাং গালকাটা রাব্বি গ্রুপের সদস্যরা। এরই মাঝে হাসপাতালে ফয়সালের মারা যাওয়ার খবর আসে। নিজেদের বাঁচাতে গা ঢাকা দেন আসামি গালকাটা রাব্বি, টান আকশসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে খন্দকার আল মঈন জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে শুক্রবার (২২ মার্চ) রাতে নরসিংদী ও গাজীপুরে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-৪।

তিনি বলেন, পেপার সানি গ্রুপের হয়ে এক সময় কাজ করতেন আসামিরা। মাদকের টাকার ভাগাভাগি, আধিপত্য বিস্তার ও অন্তঃকোন্দলের কারণে গ্রুপ থেকে বের হয়ে নতুন গ্যাং গঠন করেন গাল কাটা রাব্বি। এরপরই শুরু হয় দুই গ্রুপের চরম দ্বন্দ্ব।

‘এ ছাড়া রাব্বি গ্রুপের এক সদস্যের বোনকে যৌন হয়রানি করা ও পূর্ব শত্রুতার জেরে পেপার সানি গ্রুপের সদস্য ফয়সাল ও রাশেদের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে রাব্বি গ্রুপ’, যোগ করেন খন্দকার আল মঈন। পেপার সানি গ্রুপসহ অন্যান্য কিশোর গ্যাং গ্রুপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ