1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মঠবাড়িয়ায় বৃদ্ধ কে কুপিয়ে জখমের অভিযোগ ! - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মঠবাড়িয়ায় বৃদ্ধ কে কুপিয়ে জখমের অভিযোগ !

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৯৭৭ 0 বার সংবাদি দেখেছে

 

স্টাফ রিপোর্টার।। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমুর বুনিয়া গ্রামে জমি দখলের জের ধরে এক বৃদ্ধ কে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ভূমি দস্যুরা। রবিবার (১৭ মার্চ) বেলা ১১ টায় হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম বাবুল হাওলাদার সে ওই গ্রামের বাসিন্দা রাজা হাওলাদারের ছেলে। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত বাবুল জানান, তার পৈত্রিক সম্পত্তির ১৪ শতাংশ জমি পার্শ্ববর্তী মৃত সোমেদ হাওলাদারের ছেলে কালাম ও মোশারেফ জাল জালিয়াতি করে নিজেদের নামে রেকর্ড করিয়ে গত ৩০ বছর ধরে ভোগ দখল করে আসছে। এ ব্যাপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশ মীমাংসা করে জমি মেপে দুই পক্ষকে বুঝিয়ে দেয়। তারই সূত্র ধরে ঘটনার দিন রবিবার সকালে বাবুলের জমির গাছ জোরপূর্ব কেটে নেয় কালাম, মোশারেফ, কালামের ছেলে সিয়াম, ও লিমন সহ অজ্ঞাত আরো কয়েকজন। এসময় সে বাধা প্রদান করলে উত্তেজিত হয়ে তারা বাবুল কে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে তার স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থা উদ্ধার করে তাৎক্ষণিক মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ